প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার কার্যক্রমের উপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শুরু হয়েছে। জেলা ইউনিট কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিট সেক্রেটারি খোরশেদ আলম। জার্মান রেডক্রসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট ইউনিটের ২২ জন যুব সদস্য অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আকরাম আলী খান রানা, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম, প্রিয়তোষ শর্মা চন্দন, জাহাঙ্গীর আলম জানু, আজরুল সাফদার।











