চন্দনাইশের পূর্ব সাতবাড়ীয়ায় প্রাইমারী বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে উত্তীর্ণদের সংবর্ধনা ও হতদরিদ্র পরিবারের স্কুল–কলেজ পড়ুয়া ছেলে শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করেছেন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। গতকাল সোমবার খানদীঘি হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানদীঘি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল বশর। ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পূর্ব সাতবাড়ীয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলম। মো. সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকাশ চন্দ্র দে, শিক্ষক শংকর ধর, এহছানুর রহমান, তাউসীফ আবিদ,রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, চন্দনাইশ সাতবাড়ীয়ায় শিক্ষাক্ষেত্রে অগ্রগতিতে ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম বেশ প্রশংসনীয়। এলাকার অসচ্ছল পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের শিক্ষা জীবন অর্থসংকটমুক্ত রাখতে শিক্ষার্থীদের প্রতিমাসে শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ, শিক্ষা উপকরন, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের মহাসচিব মো.শাহজাহান বলেন, আবদুল ওয়াহেদ মাস্টার আমৃত্যু শিক্ষার সেবায় কাজ করে গেছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র পরিবারের স্কুল–কলেজ পড়ুয়াদের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।












