ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনীর প্রস্তুতি সভা

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের (ওপিএ) ১৩তম পুনর্মিলনীর দ্বিতীয় প্রস্তুতি সভা গতকাল রোববার স্কুলের ওপিএ অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৩তম পুনর্মিলনীর কনভেনার ও ওপিএ’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। আগামী ১৮ ডিসেম্বর সেন্ট প্ল্যাসিড’স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।দেশবিদেশে অবস্থানরত সেন্ট প্ল্যাসিড’স স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীকে এ মিলনমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিড’স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ওপিএর প্যাট্রন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। তিনি তাঁর বক্তব্যে ওপিএ এবং সেন্ট প্ল্যাসিড’স স্কুলের গৌরবময় ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে বর্তমান ও প্রাক্তন সকল সদস্যের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি আসন্ন পুনর্মিলনী সফলভাবে আয়োজনের লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন ওপিএর প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, আলী হুসাইন আকবর আলী, আমানত হুসাইন, জসিম উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী, ইমতিয়াজ হাবিব রনি, মাসফিক আহমেদ চৌধুরী, প্রসেনজিৎ দত্ত রাজু ও অ্যাডভোকেট ওয়াসিম শরীফ, ওপিএর বর্তমান সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ. এস. এম. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ বদিউর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদকবৃন্দ এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

সভায় ১৩তম পুনর্মিলনীর অর্গানাইজিং কমিটির নাম ঘোষণা করা হয়। এতে প্যাট্রন হিসেবে ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, চেয়ারম্যানমো. হাফিজুর রহমান, কনভেনার মোহাম্মদ আব্দুস সালাম, প্রথম ভাইস চেয়ারম্যান চৌধুরী শাহাদাত হোসেন, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান এন্সলেম মার্টিন, জেনারেল সেক্রেটারি এ. এস. এম. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ বদিউর রহমান ও সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. ইকরামের নাম ঘোষণা করা হয়।

এছাড়া ৫ জন জয়েন্ট কনভেনারের নামও ঘোষণা করা হয়। তাঁরা হলেন মো. মাহবুবুর রহমান চৌধুরী, সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, এরল গোমেজ, ওমর হান্নান এবং সৈয়দ মোহাম্মদ তানভীর। একই সঙ্গে পুনর্মিলনী সফলভাবে আয়োজনের লক্ষ্যে আরও ১৯টি উপকমিটির কনভেনার, কোকনভেনার ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।সভাপতির বক্তব্যে কনভেনার মোহাম্মদ আব্দুস সালাম পুনর্মিলনী সফল করতে সকল জয়েন্ট কনভেনার, উপকমিটির কনভেনার, কোকনভেনার ও সদস্যদের আন্তরিকতা, ঐক্য এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ