ওজন কমানোর অননুমোদিত ওষুধ বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

নগরীর জিইসি এলাকার স্যানমার ওশান সিটির একটি দোকানকে ওজন কমানোর অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানটির নাম হচ্ছেবিউটিওলজি। গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানায়, অভিযানে বিউটিওলজি নামের প্রতিষ্ঠানটিতে ওজন হ্রাসের ওষুধ পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিএসটিআইয়ের লাইসেন্স রয়েছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করছে বলে প্রমাণ পাওয়া যায়। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও বিএসটিআই সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার খালেক-অধ্যাপক খালেদ শিশুমেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলার বাগীশিপের আলোচনা সভা