আনোয়ারার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গত ১৯ সেপ্টেম্বর মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সঃ), আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মন্জু। প্রধান অতিথি ছিলেন কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেলিনা কাদের চৌধুরী, কলেজের অধ্যাপক ইমতিয়াজ উদ্দীন আহমেদ চৌধুরী, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আরিফ উদ্দীন, আরবী প্রভাষক মাওলানা আহমদ হোসাইন, মেসবাহ উদ্দীন আহমেদ চৌধুরী সোহেল, মেহবুব উদ্দিন আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য এড. রাকিব উদ্দীন জালাল চৌধুরী, আল্লামা ইকবাল একাডেমির প্রতিষ্ঠাতা ডি.এম জাহাঙ্গীর আলম প্রমুখ।













