রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে আজীবন দাতা সদস্য এস এম ইউসুপ সিআইপির স্মরণসভা গত ৫ জুন অনুষ্ঠিত হয়। জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও চট্টগ্রাম যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় সভায় সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মো. আনোয়ার আজম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ও শাহাদাত হোসেন রুমেল অংশ নেন। বক্তারা বলেন, মানবসেবী হিসেবে এস এম ইউসুপ যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান দীপ্ত বিশ্বাস, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, কার্যকরী পর্ষদ সদস্য সুজিত রুদ্র, মো. আবদুর রহমান অপি, অভিষেক চৌধুরী, তন্ময় বড়ুয়া প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা শিব্বির আহম্মদ ওসমান। প্রেস বিজ্ঞপ্তি।










