এম এ মতিন

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৫ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের উপ–মহাব্যবস্থাপক এম এ মতিন গত ৩১ আগস্ট সকাল ৮ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। এম এ মতিন ২০০৬ সাল থেকে চিটাগাং উইম্যান চেম্বারের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি চিটাগাং উইম্যান চেম্বারের উপ–মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি আইএলও প্রগ্রেস প্রজেক্টের অংশে প্রোগ্রাম অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক ও সদস্যবৃন্দের পক্ষে প্রেসিডেন্ট আবিদা মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সত্যনারায়ণ দাশ
পরবর্তী নিবন্ধআজ মাইজভাণ্ডার দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল