এবার পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

জুনিয়র এশিয়া কাপ হকি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

আবারও দাপুটে হকির পসরা মেললেন বাংলাদেশের হকি কন্যারা। পাকিস্তানের জালে একের পর এক গোল করে উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হুলুনবুইর সিটিতে রোববার পাকিস্তানকে ৫১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭০ গোলে উড়িয়ে চ্যালেঞ্জার পুলের খেলা শুরু করে তারা। বাংলাদেশের গোল উৎসবের শুরু নবম মিনিটে। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রিমন সারিকা পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান আরও বাড়ান। তিন গোল হজমের পর একটি শোধ করে পাকিস্তান। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ও চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো