এবার ঘরে বসে দেখা যাবে শাকিব খানের ‘রকস্টার’

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা এবার দেখা যাবে ঘরে বসে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২২ জুলাই রাত থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো, প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। পরিচালক রুশো বলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতোমধ্যে অনেক দর্শক দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। খবর বিডিনিউজের।

চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি অধিক সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এইটাও চাওয়া। সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, নানা কারণে অনেকেই সিনেমা হলে ‘রকস্টার’ দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে, সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখেত পারবেন।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের বিপক্ষে টিকে থাকার চ্যালেঞ্জ আজ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএবার বিশ্বকাপের উন্মাদনাটা একটু বেশি- আবুল হায়াত