চট্টগ্রামের এনায়েত বাজারস্থ দয়াকুটীর প্রাঙ্গনে ১নং এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদ ৬৮তম শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো: সিরাজ, প্রধান বক্তা ছিলেন ১নং এনায়েত বাজার পাড়া মহল্লা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর এম.এ মালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো: আবু নাছের গনি, নাগরিক ঐক্য চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো: রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পন ব্যানার্জী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ। আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রেসপিরেটরী মেডিসিন ডা: সরোজ কান্তি চৌধুরী। ২০২৬–২৭ কার্যকরী কমিটির সভাপতি উত্তম ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রীতম দাশের পরিচালনা এবং সহ–সভাপতি সুমন সেনের সঞ্চালনায় উক্ত সভা সম্পন্ন হয়। সভায় বিগত পূজার আয়–ব্যয় হিসাব এবং বর্তমান পূজার আনুমানিক বাজেট উপস্থাপন করেন অর্থ–সম্পাদক শুভ্র কান্তি সেন। প্রেস বিজ্ঞপ্তি।










