এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

স্পোর্টিফাই ইভেন্টেসের আয়োজনে আগামী ২২অক্টোবর থেকে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট। এতে অংশগ্রহণের লক্ষ্যে এন এইচ টি স্পোর্টসের অনুশীলন উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ অক্টোবর বিকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন উদ্বোধন করেন এন এইচ টি স্পোর্টসের সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ টি স্পোর্টসের কর্মকর্তা ও সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল, ফারুক আহমেদ, সোহেল আহমেদ, কোচ মোমিন খন্দকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরেফারি পদোন্নতি পরীক্ষায় চট্টগ্রামের সাফল্য