উল্টো বায়ুর ঘূর্ণিপাকে

স্বপ্না রানী বড়ুয়া | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কষ্ট কীটগুলো দরজা আটকে ঘরে

মিহি আঁধার কঠিন স্তব্ধতায় খিল মেরে।

এ গুলো অনড় ঠাঁই দাঁড়িয়ে

পুরোনো দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে

ইতিহাসের বটবৃক্ষের মতো শিকড় গেঁড়ে।

আলতো আলতো পাতা ঝরায়,

ক্ষত হয় দগদগে লাল রঙের ক্ষত বাতাসে নাড়ায়।

গায়ে লেগে চ্যাটচেটে কষ্টজমা ক্ষীরে

নীরব ভাষা ঘোমরে ঘোমরে মনে ঝরে।

আকাশ দিগন্ত রেখায় আশ টানে

গুমর আবহে উড্ডয়ন প্রবাহ মনে।

শূন্যতায় বিরাজমান স্নায়ু খোলা প্রান্তরে

হৃদয় মাঝে প্রলয় বাজে আপন হুঙ্কারে।

সাহস ঘুরে উল্টো বায়ুর ঘূর্ণিপাকে,

তা বীজ বুনি শরতের কাঁশবনের ফাকে ফাঁকে।

মনমরাগুলো জানালার ধারে

একটু একটু চায় উড়াতে

শারদ পূর্ণিমা রাতে—-

গগন তারা গুণে গুণে, পৃথিবী কি সুন্দর!

দুঃখ নিরন্তর।

পূর্ববর্তী নিবন্ধসুকুমার রায় : ননসেন্স ছড়ার প্রবর্তক
পরবর্তী নিবন্ধদেশ