উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশের শোকসভা বৃহস্পতিবার রাতে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় প্রধান অতিথি ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি মাহমুদ সেলিম। উদীচী চট্টগ্রামের সভাপতি প্রবাল দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা ও সদস্য শিমুল সেনের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ইন্দুনন্দন দত্ত, সমাজবিজ্ঞানী অধ্যাপক এ এফ ইমাম আলি, শ্রমিক নেতা তপন দত্ত, প্রাবন্ধিক সুভাষ দে, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী ও কামরুল হাসান বাদল, সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বিমল মজুমদার, বোধন আবৃত্তি পরিষদের সাবেক সভাপতি আব্দুল হালিম দোভাষ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ। উদীচীর শিল্পীদের শোকসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়। প্রয়াত চন্দন দাশের জীবনী পাঠ করেন উদীচী চট্টগ্রামের সহ সম্পাদক জয় সেন। আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী ও ফারুক তাহের। গানে ছিলেন মার্গারেট বেবী সাহা ও আইরিন সাহা। নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী। প্রেস বিজ্ঞপ্তি।











