সন্দ্বীপে বন্যাদুর্গতদের মাঝে গতকাল শুক্রবার আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পানি বন্দী বিভিন্ন ইউনিয়নে মানুষদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নগদ টাকা, টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এসময় ইউএনও আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “সন্দ্বীপে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজারেরও অধিক জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।”











