উত্তম কুমারকে নিয়ে অনুষ্ঠান ১১ ও ১২ সেপ্টেম্বর

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কিংবদন্তী অভিনেতা উত্তমকুমারকে নিয়ে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। উত্তমকুমার অভিনীত দু’টি উল্লেখযোগ্য চলচ্চিত্রের প্রদর্শনী, রঙিন পোস্টার, স্যুভেনির ও উত্তমকুমারকে নিয়ে গ্রন্থের প্রকাশ উদযাপনে অন্তর্ভুক্ত থাকবে।

১১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উদযাপনের উদ্বোধন করবেন শিশু সংগঠক অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন লেখক খন রঞ্জন রায়। উদ্বোধনের পর প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত ও উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র ‘নায়ক’। ২য় দিন ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির নন্দিত চলচ্চিত্র ‘সপ্তপদী’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হবে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ‘ডিপ ফোকাস’এর উত্তমকুমার জন্মশতবর্ষ সংখ্যা। চলচ্চিত্রামোদীদের অনুষ্ঠানমালায় আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাঠে গড়াচ্ছে চার দলের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধপ্যান্টোমাইম মুভমেন্টের মূকনাট্য ‘কোথাও কেউ নেই’