নগরীর টিআইসি মিলনায়তনে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দু’দিনব্যাপী বর্ণাঢ্য উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শুক্রবার সংগঠনের সহ-সভাপতি ঈশীতা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক যীশু সেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লায়ন কৈলাস বিহারী সেন, অধ্যক্ষ রিষু তালুকদার, ব্যাংকার উৎপল কুমার চক্রবর্তী, প্রভাষক চিটু দত্ত, প্রকৌশলী সুমন সেন, শিক্ষক সমীরণ সেন, প্রকৌশলী রিমন সাহা, প্রিয়তোষ নাথ, কাঞ্চন দাশ, নয়ন গুহ, মুমু রায়, শিক্ষিকা অনিতা ঘোষ, সাগরিকা সাহা ও সানি ধর।
সভা শেষে সর্বসম্মতিক্রমে যীশু সেনকে সমন্বয়ক, প্রভাষক চিটু দত্তকে সহযোগী সমন্বয়ক, প্রকৌশলী রিমন সাহাকে আহ্বায়ক, প্রিয়তোষ নাথকে সদস্য সচিব এবং পলাশ দে, উৎপল কুমার চক্রবর্তী ও সমীরণ সেনকে সদস্য করে সম্মেলন উদযাপন পরিষদ-২০২২ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












