ঈদে ফের অপূর্ব নিহা জুটি

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

এবার জিয়াউল ফারুক অপূর্ব’র লেখা গল্পে নাটক পরিচালনা করলেন তানিম রহমান অংশু। নাম ‘অচেনা আমি’। নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তার সঙ্গে ফের জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। এটি কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সামাজিক মাধ্যমে অপূর্ব লেখেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি?

পূর্ববর্তী নিবন্ধনাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে
পরবর্তী নিবন্ধ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’