ঈদুল আযহার পূর্বে নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের নির্দেশনা ভারপ্রাপ্ত মেয়রের

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বৃষ্টি ও যানবাহনের অতিরিক্ত লোডের কারণে নগরীর প্রধান ও অলিগলির ক্ষতিগ্রস্ত সড়কসমূহ ঈদুল আযহার পূর্বেই সংস্কারের নির্দেশনা প্রদান করেন।

গতকাল রোববার নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র এই নির্দেশনা দেন।

প্রধান প্রকৌশলী শাহীন–উল–ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, রিফাতুল করিম চৌধুরী, আশিকুল ইসলাম, আনোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে ‘উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধরুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, নারীসহ ১২ জন রিমান্ডে