ঈদ ঘিরে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা ২৪ ঘণ্টা

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

ঈদুল অজহায় যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গেল ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে। ওই চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। খবর বিডিনিউজের।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ৬০০ লিটার ডিজেলসহ চোরাকারবারি আটক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ