ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯ নং ওয়ার্ড সম্মেলন

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৯নং ওয়ার্ডের সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম। সম্মেলনে তিনি বলেন, একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়নের বিকল্প নেই। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, অন্যায়অবিচার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দাওয়াত, আত্মশুদ্ধি, জনসেবা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এতে আরো উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, নগর সদস্য আলহাজ্ব মোঃ নুর উদ্দীন, শামসুল আলম প্রমুখ। সম্মেলনে ২০২৭২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মোঃ মোস্তফা হাওলাদার ও সেক্রেটারী পদে মোঃ জাহিদুল ইসলাম নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদর্শ সমাজ গঠনে কর্মীদের দায়িত্বশীল হতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ডিভাইসে নিরুৎসাহিত করার আহ্বান