লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইলিয়াছ হোসেন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। গতকাল শনিবার দুপুর ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ আলী মিয়া খলিফা পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন রাত সাড়ে ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।












