ইরানে মার্কিন হামলার খবরে ফের বাড়ল তেলের দাম

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে। খবর বাংলানিউজের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধঅন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করল প্রবল ঘূর্ণিঝড় মুরাসু