ইরান যুদ্ধের ব্যয় তিন হাজার ৮০০ কোটি ডলার : সিবিও

| বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

মার্কিন কংগ্রেসের বাজেট দপ্তর (সিবিও) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ছয় মাস বয়সী যুদ্ধে এ পর্যন্ত ব্যয় হয়েছে তিন হাজার ৮০০ কোটি ডলার। এরপর থেকে এ যুদ্ধের ব্যয় প্রতি মাসে ৩০০ কোটি ডলার করে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কংগ্রেসের নির্দলীয় দপ্তরটি।

ট্রাম্প প্রশাসন যখন এই সংঘাত অবসানের ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলার রাস্তা খুঁজছে তখন মঙ্গলবার ১ আগস্ট পর্যন্ত খরচের এ হিসাব তুলে ধরেছে সিবিও। সিবিওর হিসাব অনুযায়ী ধারণা করা হচ্ছে, এই যুদ্ধ ২০২৭ সালের প্রথম তিন মাসে শূন্য দশমিক ৫ শতাংশ মুদ্রাস্ফীতি বাড়াবে। খবর বিডিনিউজের।

বিশাল এ ব্যয় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারে চাপ ফেলেছে আর দেশটিতে জ্বালানির মূল্য বাড়িয়ে তুলছে। এতে অন্য সম্ভাব্য সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্রের সাড়া দেওয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। খরচের এ বহর যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটেও চাপ সৃষ্টি করছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগ, টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু
পরবর্তী নিবন্ধজাপানে শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়াল