ইমারেতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য ক্যাম্প

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল হেলথ প্রোগ্রামের আওতায় ইমারেতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমারেতুন্নেসা সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনে গত ১৯ মে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপক বসাক। প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। প্রধান বক্তা ছিলেন ডা. প্রণব কুমার চৌধুরী। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, ডা. রফিকুল ইসলাম এবং চসিক স্কুল হেলথ কার্ড পরিচালনা কমিটির সদস্য ইমরানুল হক। ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্যপরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি আজ থেকেই শুরু
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা