ইমপেরিয়াল হাসপাতালে মাসব্যাপী কর্মসূচি

বিশ্ব ডায়াবেটিস দিবস

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

‘ডায়াবেটিস রোগ সচেতনতা, এখনই কেন নয়- এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইমপেরিয়াল হাসপাতাল। বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে চট্টগ্রামে ৪শ’ শয্যার বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডে (আইএইচএল) গত ১ নভেম্বর থেকে মাসব্যাপী ডায়াবেটিস স্ক্রিনিং পরীক্ষা ও ডায়াবেটিস পরবর্তী শারীরিক জটিলতা পরীক্ষা কর্মসূচি অব্যাহত রয়েছে। ডায়াবেটিস রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ হ্রাসকৃত মূল্যে চোখের রেটিনা, কিডনি, লিভার, রক্তের কোলেস্টরেল পরীক্ষাসহ এসব প্যাকেজসমূহের মাধ্যমে নানা পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। ইমপেরিয়াল হাসপাতাল ডায়াবেটিস বিশেষজ্ঞ সমন্বয়ে অ্যান্ডোক্রাইন ও ডায়াবেটিস ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। এখানে ডায়াবেটিস, ও ডায়াবেটিস পরবর্তী জটিলতা নির্ণয় ও চিকিৎসার সর্বাধুনিক বিশ্বমানের ব্যবস্থা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরফুলের স্বাস্থ্য ক্যাম্প ও খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ও হালদা নদীকে বাঁচাতে হবে : বাপসা