বিএমএসএস বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটি ও ছায়াতল বাংলাদেশের সহযোগিতায় তিন দিনব্যাপী পথশিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প, পুষ্টিকর খাবার প্রদান করা, বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন ও সেই সম্পর্কিত তথ্য উপস্থাপন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রথম দিন ১২ নভেম্বর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার চিকিৎসা ক্যাম্প, ফ্রি ওষুধ ও শিক্ষাসামগ্রী উপহার দেয়া হয়।
এই ইভেন্ট সম্পর্কে বিএমএসএস প্রেসিডেন্ট তাসনিয়া নূর বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটির পথশিশুদের নিয়ে আয়োজিত এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পথশিশুরা স্বাস্থ্যসেবা, চিকিৎসা, পড়াশোনা ও বিনোদন থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। পথশিশুদের নিয়ে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











