চান্দগাঁও আবাসিকস্থ ইদারাতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসার পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণ নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনের বিকল্প নেই, আজকের আল–কোরআনের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এবং নাসার বিজ্ঞানী হবে ইনশাআল্লাহ। এতে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে আজ ১৪ জন কোরআনে হাফেজ পাগড়ি নিয়েছে। ইতিপূর্বে এই প্রতিষ্ঠান থেকে ১২০ শিক্ষার্থী হাফেজ হয়েছেন। এতে প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল–আজহারী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী জুবাইর হাছান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সিনিয়র সদস্য সাইফুদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, আল বুরুজ ইন্টারনেশনাল স্কুল বিভাগীয় প্রধান ডক্টর ইমরানুল হক, পাহাড়তলী ডি আর এম শাহী জামে মসজিদের খতিব আল্লামা হেলাল উদ্দিন রশিদী, মৌলবির দোকান শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক, আব্দুল লতিফ শাহী জামে মসজিদ চট্টগ্রামের পেশ ইমাম আল্লামা ডাক্তার ওবায়দুল হক, আল রিসালাহ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি হুমায়ুন কবির, ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের বিভাগীয় মিডিয়া সম্পাদক হাফেজ আরশাদ আল কাসেম, আল্লামা হাফেজ আব্দুস সফুর, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সংগঠক এম এইচ আর হারুন, সংগঠক আবু নাসের সাহেদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আক্তারুল আলম, মাস্টার সারাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের ১৪ জন হাফেজে কোরআন পাগড়ীসহ বিভিন্ন পুরস্কারও সম্মাননা টেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













