আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.)’র আয়োজনে মাওলা ইমাম আলী (আ.) আন্তর্জাতিক কনফারেন্স ১৩ জুন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বক্তারা বলেন, মাওলা আলী (আ.) হচ্ছেন অতুলনীয় জ্ঞান ও মহিমান্বিত শান–মানের অধিকারী। মাওলা আলী (আ.) সহ আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি ভালোবাসাই ঈমানের মানদণ্ড। বক্তারা বলেন, মাওলা আলী (আ.) এবং পবিত্র আহলে বায়তে রাসুলের আনুগত্য ও ভালোবাসা হলো ঈমানের দাবি এবং গোমরাহী থেকে বাঁচার অবলম্বন। বক্তারা অশান্তি, সংঘাত, হানাহানি থেকে বেরিয়ে এসে পবিত্র আহলে বায়তের আদর্শকে মজবুত করে আঁকড়িয়ে ধরে সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বখশিবাজার খানকাহ শরীফের পীর শাহ সাঈদ আনোয়ার মোবারকীর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আন্তর্জাতিক কনফারেন্সে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের শাহ আমানত (রহ.) দরবারের মতোয়াল্লী শাহজাদা এনায়েত উল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান, মিনহাজুল কোরআন ঢাকার সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল খুরশিদ আলম (অব.)। আলোচক ছিলেন, ঢাবির সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী, ভারতের মেদেনীপুর দরবারের আলেম আল্লামা শায়খ ওয়ালীউল্লাহ কাদেরী, আল্লামা ফুয়াদ ফারুকী আলমাহদী, গবেষক গোলাম দস্তগীর লিসানী, শেখ নাসের শারফুজ্জামান, জামাল উদ্দীন মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে পাক–পাঞ্জাতন সম্মাননা লাভ করেন ঢাবির সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী, দরবারে কদমিয়া আলিয়ার আমিনুল এহসান ফেরদৌস, মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এ আর এম কামরুল ইসলাম এবং পবিত্র আহলে বায়ত গবেষক ইঞ্জিনিয়ার তফিজ উদ্দীন কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।











