আলিয়ঁস ফঁসেজ, চট্টগ্রাম আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় মিলনায়তনে রিইউনিয়ন দ্বীপের চলচ্চিত্র ‘মারমেই’র প্রদর্শনীর আয়োজন করেছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গ্রেগরি লুসিলি। ‘মারমেই’ হলো গ্রেগরি লুসিলি পরিচালিত ২০২৪ সালের একটি ফরাসি ক্রেওল–ভাষী ড্রামা বা নাটকীয় চলচ্চিত্র। এটি রিইউনিয়ন দ্বীপের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা মূল ভূখণ্ড ফ্রান্সে মুক্তি পেয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে পরিচালক গ্রেগরি লুসিলির সাথে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এই আয়োজনে আলিয়ঁস ফঁসেজ, ঢাকার পরিচালক ফ্রঁসোয়া শঁম্ব্রো উপস্থিত থাকবেন। চলচ্চিত্র ও আলোচনা সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।











