আলপনা আঁকা দেখা হলো না জুয়েলের, পিষে দিল পিকআপ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নববর্ষের আলপনা আঁকা দেখতে গিয়ে রাউজানকাপ্তাই সড়কে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ জুয়েল নামে এক যুবক। গতকাল বুধবার ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় দ্রুতগামী একটি পিকআপের চাপায় তার মৃত্যু হয়।

নিহত জুয়েল নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মৃত নুরুচ্ছফার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নববর্ষকে স্বাগত জানাতে বুধবার ভোরে কাপ্তাই সড়কে রংতুলিতে আলপনা আঁকছিলেন স্থানীয় একদল যুবক। জুয়েল সড়কের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের বিক্রেতা হেলাল রিমান্ডে
পরবর্তী নিবন্ধজামায়াত জোটের নতুন কর্মসূচি আসছে, আজ বৈঠক