আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে নিষেধাজ্ঞা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

ফিফা ডিসিপ্লিনারি কমিশন লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে। গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচের। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মারামারির ঘটনায় এই শাস্তি দিয়েছে ফিফা। আর্জেন্টিনার আরও দুই খেলোয়াড় ও এক কোচও নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন। নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ এবং লিওনেল স্কালোনির স্টাফ দলের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বড় অঙ্কের জরিমানা করা হয়েছে পারেদেস ও মোলিনাকে। দুজনকেই ৯০ হাজার মার্কিন ডলার গুনতে হবে। এছাড়া শাস্তি পাওয়া বাকি তিন জনকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ফিফা স্পষ্ট জানিয়েছিল, তাদের শুনানি শেষে চূড়ান্ত শাস্তির রায় দেওয়া হবে। গতকাল শুক্রবার ফিফা এক বিজ্ঞপ্তিতে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলো। স্বস্তির খবর হলো, এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। মানে পারেদেস, মোলিনা, আলমাদা ও গাভি নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধসাফিয়া খানম ফাউন্ডেশনের ফুটবল জার্সি বিতরণ
পরবর্তী নিবন্ধআড়াই দিনে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড