আয়োডিন অভাবজনিত সমস্যা একটি জনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যা নিরসনকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার পৃথিবীর বিশ্ব আয়োডিন দিবস উদযাপিত হয়। বাংলাদেশে এই প্রথম স্বল্প পরিসরে বিশ্ব আয়োডিন দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে গতকাল শনিবার আগ্রাবাদস্থ বিসিক ভবনে বিশ্ব আয়োডিন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন, বিসিক জেলা কার্যালয়, চট্টগ্রামের উপব্যবস্থাপক তানিজা জাহান। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিভিল সাজন কার্যালয়ের ডা. মো. নুরুল হায়দার, বিএসটিআই, চট্টগ্রামের সহকারী পরিচালক নুর মোহাম্মদ মোস্তফা, পুলিশ সুপারের পরিদর্শক মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড ইনসপেক্টর মো. সালাউদ্দিন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যানিটারি সার্জন ডা. রাজা ফারজানা, মৎস্য সম্পদ অধিদপ্তরের জেলা ফিসারিজ অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এসসিএ আবদুল কাদের প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন। সভা পরিচালনা করেন বিসিক, চট্টগ্রামের মনিটরিং কমকর্তা মোজাম্মেল হক। বিসিকের লবণ সেল, চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) সার্বিক সহায়তা প্রদান করেন।সভায় আলোচকবৃন্দ বলেন, দেশের মানুষকে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের আওতায় নিয়ে আসতে সচেতনতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। আয়োডিন মানুষের স্বাভাবিক, মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।











