আমিরাতের বিপক্ষে প্রথম দিনে ২৩৪ রান মিরাজদের

প্রস্তুতি ম্যাচ

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শুরুর দিনে প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা জাগালেও শেষ পর্যন্ত ২৩৪ রানে থামতে হয়েছে বাংলাদেশকে। ৭৮.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারায় টাইগাররা। জবাবে দিন শেষে আমিরাতের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২০০ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। সৌম্য সরকার এদিন ৯২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। সাদমান ইসলাম করেন ৯৫ বলে ৪৬ রান। এছাড়া নাঈম হাসান ৭৫ বলে ৩৬, মোমিনুল হক ৬৩ বলে ৩৩ এবং তাইজুল ইসলাম ৩১ বলে ১৬ রান করেন। মুশফিকুর রহিম ১৪ বলে ৪, জাকের আলী ৩৩ বলে ৮, মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ৮, এবাদত ২৭ বলে ৯ এবং খালেদ ২৩ বলে ১০ রান করেন। মুশফিক হাসান ৫ বলে ১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংসকে একাই গুড়িয়ে দেন মাহবুবুল। সংযুক্ত আরব আমিরাতের এই বোলার একাই শিকার করেন ৭টি উইকেট। ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। ২৪ রানে লুকমানকে শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ব্যাটাররা। দিন শেষে ভরত ১৬ রানে এবং আফতাব ৬ রানে অপরাজিত আছেন। ৮ ওভারে তাদের সংগ্রহ ৩৪/১।

পূর্ববর্তী নিবন্ধক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল উৎসব
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে প্রমীলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন