মাঝির ঘাট রোড মরহুম নূর মোহাম্মদ মাস্টার বাই লেইন নিবাসী মরহুম আবুল কালামের প্রথম পুত্র, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মো. আবুল হাসনাত ৪৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, ১ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মাঝির ঘাট বিবি মসজিদে নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৩০নং পূর্ব মাদারবাড়ি বিএনপির সভাপতি মো. মসিউল আলম স্বপন, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, ভারপ্রাপ্ত সম্পাদক মো. আবু সরোয়ার বাবলু, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।










