চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিউয়নের প্রবীণ সদস্য (১০৩) ও চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সদস্য (৬৬) মোহাম্মদ আবু সুফিয়ান গত ১৬ জানুয়ারি ভোর ৫টার সময় চট্টগ্রাম দেওয়ান বাজারস্থল বাসায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকায়।
তিনি স্ত্রীসহ ৩ ছেলে, ১ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে যান। দুপুর ১টায় তার গ্রামের বাড়িতে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদ–হকার্স ইউনিউয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি টিপু, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি দাউদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও সকল সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












