আবদুল দলিল

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদর উল্লাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল দলিল (৬৫) গত ৮ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বেলা ১১টায় দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার জেলার প্রত্নকীর্র্তি ও ঐতিহ্য
পরবর্তী নিবন্ধকাটিরহাট মহিলা কলেজে সেমিনার