আনোয়ারায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত তাসফিয়া খানম ইভা স্থানীয় মোহাম্মদ ইসমাইলের কন্যা ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকালে তাসফিয়া মাকে অসুস্থ লাগছে বলে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার মায়ের ডাকাডাকিতে তাসফিয়ার কোনো সাড়া না পেলে রুমের দরজা খুলে মা দেখেন মেয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১
পরবর্তী নিবন্ধশ্রমিককে মারধর করে ৫ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী