আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা প্রশাসনের অভিযানে বটতলী বাজারে মাদক সেবনের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এ দণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে মো. হেলাল প্রকাশ বেলাল নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মো. ইদ্রিস, মো. মাসুদ ও মো. আবদুর রহিম নামের তিন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত চারজনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে অভিযুক্ত মো. হেলাল প্রকাশ বেলাল ও মো. ইদ্রিসকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা