কর্ণফুলী থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে কর্ণফুলী থানাধীন দক্ষিণ বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা আবু হাসনাত মো. মাজেদুল হক।
গ্রেপ্তারকৃত রাজ সরকার কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের হিন্দুপাড়া এলাকার শ্রীনাথ সরকারের ছেলে। পুলিশ জানায়, গত জানুয়ারি মাসে সংঘটিত ঘটনায় কর্ণফুলী থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার আসামি রাজ সরকার। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে দক্ষিণ বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।












