আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ও আনোয়ারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল খালেক শওকীর সভাপতিত্বে ও সম্পাদক ওসমান গণীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন। বিচারক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার, মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক এবং ভেটেরিনারি সার্জন ডা. করবী বড়ুয়া। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিরুজ্জামান, প্রধান শিক্ষক মাহমুদুল হক, সাংবাদিক এম.আনোয়ারুল হক, এম নুরুল ইসলাম, আবদুস ছবুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী, সুধীজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। প্রতিযোগিতায় মাহতা পাঠনিকোটা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া চ্যাম্পিয়ন দলের দলনেতা তানজিলা সুলতানা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন, জীবনের প্রতিটি ধাপে মনে রাখতে হবে নীতি বিরোধী সকল কাজই হচ্ছে দুর্নীতি।

বিতর্কে জয়পরাজয় বড় কথা নয় বিতর্ক হল মূলত শেখার জন্য। এই বিতর্ককে তোমরা তিনটি বিষয় শিখতে পারবেন। তা হলো, প্রতিটি বিষয় যুক্তি দিয়ে চিন্তা করা, তথ্য দিয়ে অপরের যুক্তি খণ্ডানো এবং বিপক্ষ দল থেকে শেখার চেষ্টা করা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে বসতঘরে চুরি
পরবর্তী নিবন্ধচবিতে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের বাজেট ফেস্ট