অসহায় ও সুবিধাবঞ্চিত কিডনি রোগীদের চিকিৎসা সেবা আরো সম্প্রসারণের লক্ষ্যে আনোয়ারা আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের জন্য ১টি ডায়ালাইসিস মেশিন ক্রয় বাবদ ১৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
গত ২৫ জুলাই হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষে চেক হস্তান্তর করেন ফাউন্ডেশনের সচিব মুহাম্মদ আলমগীর পারভেজ এবং পরিচালক মুহাম্মদ শাহেদুল আলম। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পক্ষে চেক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ–সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং নির্বাহী সদস্য মোহাম্মদ সালামত উল্লাহ। নতুন ডায়ালাইসিস মেশিনটি চালু হলে হাসপাতালের বিদ্যমান সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীরা আরও সহজে ও স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।
আনোয়ারা আলম ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। কিডনি রোগীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।











