আনোয়ারার বরুমচড়ায় খাদ্যসামগ্রী বিতরণ

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়নে দেড় হাজার অসহায় পরিবারের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন আরিফের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়।

গত ১০ এপ্রিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী হোসেন আরিফের পিতা সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দিন, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা, মোহাম্মদ নুরুন্নবী আলকাদেরী, ফলমন্ডির শাহ মোহছেন আউলিয়া ফার্মের প্রোপ্রাইটর মোহাম্মদ হোসেন সওদাগর, আনোয়ারা উপজেলা থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ আবু মুছা কাদেরী প্রমুখ।

এসময় মোহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এভাবে যদি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সমাজে অসহায় মানুষের দুঃখ–কষ্ট লাঘব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসিআইইউতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স চালু