আনোয়ারায় যানবাহনে অবৈধ হর্ন, ৪ গাড়িকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

আনোয়ারায় গণপরিবহনে অবৈধ হর্ন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দুইটার সময় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযান পরিচালনা করেন। এসময় দন্ডবিধি ১৮৬০ ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় দুটি বাসকে অবৈধ হর্ণ ব্যবহার করে শব্দূষণ তৈরি এবং পরিবেশে অনিয়ন্ত্রিত দূষিত বায়ু নির্গমনের জন্য জরিমানা করা হয়। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদেশের শিক্ষা ব্যবস্থায় সরকার ব্যাপক উন্নতি সাধন করেছে