আত্মশুদ্ধি করতে চাইলে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে

আল-আমিন সংস্থার তাফসীর মাহফিলে সালাহউদ্দীন নানুপুরী

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা সালাহউদ্দীন নানুপুরী বলেছেন, আল্লাহতায়ালাকে চিনতে হলে, আল্লাহর ভয় হৃদয়ে স্থান দিতে চাইলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে। আমরা যদি নিজেদের পরিশুদ্ধ করতে না পারি, তাহলে দুনিয়ার মোহে ডুবে থাকবো। দুনিয়ার মোহে আমাদের জীবন–যৌবন নষ্ট হচ্ছে, মূল্যবান হায়াত শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের হৃদয় পরিবর্তন করতে হলে, আত্মশুদ্ধি করতে চাইলে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে। তাঁরা হচ্ছেন উম্মাহর হৃদয়ের ডাক্তার। গতকাল বুধবার হাটহাজারীর আল–আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী আহমদ গণী। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন–মুফতী হাবিবুর রহমান কাসেমী, মুফতী ওসমান সাঈদী, মাওলানা নাছির উদ্দীন ও মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী। তাফসীরুল কোরআন মাহফিলে মাওলানা আবুল হাসান এমপি ও মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ এমপিকে আল–আমিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। তিন দিনব্যাপী তাফসীর মাহফিলের দ্বিতীয় দিবসে আরও তাফসীর পেশ করেন, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবুল হাসান এমপি, মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ এমপি, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মুফতী হারুন ইজহার, ড. নুরুল আবছার আজহারী, মুফতী রাশেদ, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহইয়া।

পূর্ববর্তী নিবন্ধসালমা-আদিল ফাউন্ডেশনের কমিউনিটি আই ক্যাম্প ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি
পরবর্তী নিবন্ধশোষণমুক্ত অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবে উদীচী