হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের অলিয়ে কামেল হযরত শাহ্ সুফি ধনমিয়া শাহ্ (রঃ) এর ৭০ তম বার্ষিক ওরশ ও এক আজিমুশশান মিলাদ মাহফিল আজ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক থাকবেন নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ এনামুল হক সিকদার (ম.জি.আ)। বিশেষ অতিথি থাকবেন নুরুল উলুম আহমদীয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা আবুল বশর মাইজভান্ডারী। মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ আলোচক থাকবেন মাওলানা মোঃ ইউসুফ জালালী, হাফেজ মাওলানা আতাউর রহমান খতিব। এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করবেন হযরত খাইরুজ্জামান শাহ্ (রঃ) এর ছোট শাহ্জাদা মুহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।










