আজ শাশ্বত ধ্বনি পরিষদের মহানবীকে (স.) নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান

| বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

শাশ্বত ধ্বনি পরিষদের হযরত মুহাম্মদ (.)-কে নিবেদিত কবিতার আবৃত্তি অনুষ্ঠান আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে আয়োজন করেছে। ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক এ আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতিজনরা। সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। এ ছাড়াও অনুষ্ঠানসূচিতে রয়েছে আমন্ত্রিত আবৃত্তি ও সংগীত শিল্পীদের রাসূল (.)-কে নিবেদিত একক আবৃত্তি ও সংগীত পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে বেতাগী আস্তানা শরিফে জুলুস কাল
পরবর্তী নিবন্ধগ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও অতিরিক্ত জরিমানা পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের