আজ লন্ডনে চট্টগ্রাম উৎসব, থাকছেন চট্টগ্রামের ৪ এমপি-সংস্কৃতিকর্মী

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা–বাণিজ্যকে যুক্তরাজ্যে তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে ঐক্য–সমপ্রীতি জোরদার করার লক্ষ্যে আজ যুক্তরাজ্যের রমফোর্ডে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম উৎসব। রমফোর্ডের মেফেয়ার হলে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অতিথি থাকবেন– আবু সুফিয়ান এমপি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, এনামুল হক এমপি, জসীম উদ্দিন এমপি। উপস্থিত থাকবেন সংগীতশিল্পী রবি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ মো. মনজুর কাদের। উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ এমদাদুল
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ৭ কলেজে পাস ৪০.৫৭%, জিপিএ-৫ ছয়