রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও ফাইনাল প্রতিযোগিতা আজ শনিবার দুপুর ১২টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাঈল খান। অনুষ্ঠানে অতিথি থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দায়, ডা. আবু সাঈদ শিমুল এবং রবি আজিয়ভটা লিমিটেডের ক্লাস্টার পরিচালক আশরাফুল কবির রিয়াদ। পুরস্কার বিতরণের পূর্বে সকাল ১০টায় একইস্থানে ১৮ তম আন্ত:বিশ্ববিদ্যালয় ও ২৮ তম আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।










