আজ শনিবার বিকেল ২টায় হাটহাজারীস্থ মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে শিক্ষকদের অধিকার আদায়ের অন্যতম সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ আল ফোরকান। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত কাউন্সিল অধিবেশনকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ মাহবুবুল আলম ও সদস্য সচিব মুহাম্মদ আলী হাসান সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।












