বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী–সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি চট্টগ্রামে আগমন করবেন।
আজ সকাল ১০টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সংগঠনের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। সম্মেলনে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত সাবেক সাথী–সদস্যদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময় এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সংশ্লিষ্ট সাবেক সাথী–সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












